বাংলাদেশ, জাতীয়

কাতারের আমিরের সঙ্গে বাংলাদেশের স্পিকারের সাক্ষাৎ: সাবেক আমিরের মৃত্যুতে শোক প্রকাশ

কাতার প্রতিনিধি

ডিবিসি নিউজ

৮ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কাতারের সাবেক আমির শেখ হামাদ বিন খলিফা আল থানির মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানাতে দোহায় কাতারের বর্তমান আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশের নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। গত ১৪ জুলাই লুসাইল প্রাসাদে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ সাবেক আমিরের দূরদর্শী নেতৃত্ব, আধুনিক কাতার গঠনে তাঁর অসামান্য অবদান এবং আন্তর্জাতিক অঙ্গনে দেশটির মর্যাদা বৃদ্ধিতে তাঁর ঐতিহাসিক ভূমিকার প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তিনি কাতারের আমির, রাজপরিবার এবং দেশটির সর্বস্তরের জনগণের প্রতি আন্তরিক সহমর্মিতা প্রকাশ করেন।

 

এ সময় স্পিকার বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে কাতারের আমিরের কাছে শোকবার্তা ও সমবেদনা পৌঁছে দেন। পাশাপাশি, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতার সময় কাতারের মানবিক সহায়তার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে ভূয়সী প্রশংসা ও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

 

সংশ্লিষ্টরা মনে করছেন, এই সৌজন্য সাক্ষাৎটি কেবল শোক প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ ছিল না; বরং এটি বাংলাদেশ ও কাতারের মধ্যকার বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং কূটনৈতিক সহযোগিতার ধারাবাহিকতা আরও সুদৃঢ় করার একটি তাৎপর্যপূর্ণ প্রতীক।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন