ডিবিসি নিউজdbcnews.tv

আন্তর্জাতিক, এশিয়া, আরব

কাতারে মাস্ক না পরলে তিন বছরের কারাদণ্ড

কাতারে মাস্ক না পরলে তিন বছরের কারাদণ্ড

আন্তর্জাতিক, এশিয়া, আরব

কাতারে মাস্ক না পরলে তিন বছরের কারাদণ্ড

মুহাম্মদ খালেদ হাসান

ডিবিসি নিউজ

বুধবার ২০শে মে ২০২০ ০৭:১৩:৩৭ অপরাহ্ন

করোনা মহামারি রোধ লঙ্ঘনে কঠোর শাস্তি ব্যবস্থা গ্রহণ করেছে কাতার৷ রোববার থেকে কেউ মাস্ক ছাড়া বাড়ির বাইরে বা পাবলিক প্লেসে বের হলে তার তিন বছর পর্যন্ত জেল হতে পারে৷ 

মরুভূমি রাষ্ট্র কাতারে ৩০ হাজারেরও বেশি মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত অর্থাৎ দুই কোটি ৭৫ লাখ বাসিন্দারের মধ্যে শতকরা ১.১ ভাগ আক্রান্ত করোনায়৷ যদিও করোনায় মৃতের সংখ্যা কাতারে এ পর্যন্ত মাত্র ১৫ জন৷

করোনা সংক্রমণ রোধে নেওয়া বিশ্বব্যাপী বিভিন্ন পদক্ষেপের মধ্যে কাতারের এই শাস্তিই সবচেয়ে কঠিন৷ তিন বছর পর্যন্ত কারাদণ্ড এবং ৫৫ হাজার ডলার পর্যন্ত জরিমানা৷

করোনা বিস্তার রোধে কাতারের মসজিদ, স্কুল, শপিংমল এবং রেস্তোরাঁ বন্ধ৷  তবে ২০২২ সালের বিশ্বকাপের জন্য ৭টি নতুন স্টেডিয়াম নির্মাণের কাজ চলছে৷  তার মধ্যে তিনটি স্টেডিয়ামের নির্মাণ কাজের শ্রমিকেরাও করোনা ভাইরাসে সংক্রমিত৷ 

আরও পড়ুন