ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সরকার গঠন এবং চট্টগ্রাম-৭ আসনে হুম্মাম কাদের চৌধুরী বিপুল ভোটে জয়লাভ করায় কাতারে মিষ্টি বিতরণ ও বিজয় উল্লাস করেছে রাঙ্গুনিয়া জাতীয়তাবাদী ফোরামের নেতাকর্মীরা।
ওম সালাল মোহাম্মদের একটি রেস্টুরেন্টে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মোহাম্মদ তৈয়ব ও সাধারণ সম্পাদক নাজিম উদ্দীনের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা ফজল কবির।
এছাড়া আরও উপস্থিত ছিলেন সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, বাবু, আকতার, কাউসার, সুহেলসহ অন্যান্যরা। বক্তারা জানান, হুম্মাম কাদের চৌধুরীর এই বড় ব্যবধানের জয় মূলত বিএনপির পুরনো ভোটভিত্তি এবং ধানের শীষ প্রতীকের জনপ্রিয়তারই ফল। প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে তার ব্যবধান প্রায় ৬২ হাজার ভোট, যা প্রমাণ করে যে ভোটাররা বিএনপিকে ব্যাপকভাবে সমর্থন দিয়েছেন।
ডিবিসি/এনএসএফ