আন্তর্জাতিক

কানাডায় ল্যাটিন উৎসবে বন্দুকধারীর হামলায় নিহত ২, গুলিবিদ্ধ ৫

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কানাডার টরন্টোতে শনিবার (১১ জুলাই) বন্দুকধারীর হামলায় ২ জন নিহত এবং অন্তত ৫ জন আহত হয়েছে। শহরের মিডটাউনে একটি উৎসব চলাকালীন সময়ে এ গোলাগুলির ঘটনা ঘটে বলে টরন্টো পুলিশের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিশ্চিত করা হয়েছে।

সংবাদমাধ্যম রয়টার্স প্রতিবেদন অনুযায়ী, টরন্টোর মিডটাউনে বার্ষিক ল্যাটিন উৎসব সালসা অন সেন্ট ক্লেয়ার চলছিল। উৎসবের আনন্দঘন পরিবেশের মধ্যেই হঠাৎ এক বন্দুকধারী এই প্রাণঘাতী হামলা চালায়, যাতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।


ঘটনার পরপরই পুলিশ ওই এলাকা ঘিরে রেখেছে। তদন্ত কার্যক্রম অব্যাহত থাকায় এবং নিরাপত্তার স্বার্থে সাধারণ মানুষকে ওই এলাকা এড়িয়ে চলার নির্দেশ দেওয়া হয়েছে। 

 

হামলাকারীর পরিচয়, হামলার মূল উদ্দেশ্য কিংবা কেউ গ্রেফতার হয়েছে কি না সে বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

 

টরন্টো পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আনুষ্ঠানিক বিবৃতির বাইরে গণমাধ্যমের কাছে এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি। বর্তমানে পুরো ঘটনার তদন্ত চলছে।

 

সূত্র: রয়টার্স

 

ডিবিসি/আরপিডি

আরও পড়ুন