জেলার সংবাদ

কাভার্ডভ্যান চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত, আহত ৩

আকরাম হোসেন

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৫ই এপ্রিল ২০২১ ০৩:০৯:৪৯ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

গাইবান্ধার গোবিন্দগঞ্জে কাভার্ডভ্যান চাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে এক পরিবারের তিনজন রয়েছে। আহত আরও তিনজন হাসপাতালে ভর্তি।

বুধবার বিকেল ৪টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের কালিতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন মোহাম্মদ জাহিদ, আনিসুর রহমান ও তার স্ত্রী রাজিয়া সুলতানা এবং তাদের মা রেহেনা বেগম। তাদের সবার বাড়ি গোবিন্দগঞ্জ উপজেলায়।

স্থানীয়রা জানান, গোবিন্দগঞ্জ থেকে একটি অটোরিকশা কালিতলা বাজারের দিকে যাচ্ছিল। এ সময় একটি কাভার্ডভ্যান অটোরিকশাটিকে চাপা দেয়। এতে অটোরিকশার ৬ যাত্রী গুরুতর আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর একজনের মৃত্যু হয়। পরে আহত তিনজনকে রংপুর মেডিক্যালে নেয়ার পর মারা যায় একজন।  

আর বাকি আহতদের বগুড়া জিয়াউর রহমান মেডিক্যালে নেয়া হলে সেখানে মারা যায় আরও দুইজন।

আরও পড়ুন