বাংলাদেশ, শিক্ষা

কামিল পরীক্ষার ফল প্রকাশ আজ

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

রবিবার ১০ই মে ২০২৬ ০৯:৪০:১৭ পূর্বাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের (ইআবি) ২০২৪ সালের কামিল (স্নাতকোত্তর) পরীক্ষার ফল আজ প্রকাশ করা হবে।

শনিবার (১০ মে) বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক ও প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

 

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ৩ জানুয়ারি দেশজুড়ে একযোগে কামিল (স্নাতকোত্তর) ১ম ও ২য় পর্বের পরীক্ষা শুরু হয়েছিল, যা শেষ হয় ৯ ফেব্রুয়ারি। মোট ১৬৭টি কেন্দ্রে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে আল হাদিস, তাফসির, ফিকাহ এবং আদব-এই চারটি বিষয়ে মোট ৪২ হাজার ৩৩৯ জন শিক্ষার্থী অংশ নেন।

 

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দপ্তরের সহকারী পরিচালক আবু সালেহ মুহাম্মদ মুসা জানান, আজ (রবিবার) আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণার পর শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইট ও সংশ্লিষ্ট মাদরাসাগুলো থেকে ফল জানতে পারবেন।

 

ডিবিসি/ এইচএপি   

আরও পড়ুন