বাংলাদেশ, জাতীয়

কারাবন্দিদের পোস্টাল ব্যালটে ভোট গ্রহণ শুরু

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

৫৮ মিনিট আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সারা দেশে প্রায় ৮৬ হাজার কারাবন্দি থাকলেও এবার পোস্টাল ব্যালটে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন মাত্র ৬ হাজার ৯১ জন।

৩ থেকে ৭ ফেব্রুয়ারি পর্যন্ত এই প্রক্রিয়ায় ভোট দেওয়ার সুযোগ থাকলেও বন্দিদের মধ্যে ব্যাপক অনীহা দেখা গেছে। অনেকে সরাসরি ভোট দিতে না পারায় নিবন্ধন করেননি, আবার অনেকে পোস্টাল ব্যালট প্রক্রিয়ার ওপর আস্থা রাখতে পারছেন না। পুলিশ সদস্যরাও এই প্রক্রিয়ায় যুক্ত হওয়ার সুযোগ পেলেও অধিকাংশ কর্মকর্তা এতে অংশ নিচ্ছেন না।


কারা অধিদপ্তর ও নির্বাচন কমিশন বলছে, রাজনৈতিক মতাদর্শ এবং সাজার মেয়াদের কারণেই নিবন্ধনের সংখ্যা কম।

 

নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার ফোরকান ওয়াহিদ এবং কারা অধিদপ্তরের এআইজি জান্নাত উল ফরহাদ জানান, বন্দিদের মধ্যে অনীহার চিত্র স্পষ্ট।

 

পোস্টাল ব্যালট অ্যাপের কনসালটেন্ট ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাকির হোসেন বলেন, কারাগারে প্রচারণার আমেজ না থাকাই এর প্রধান কারণ। ভবিষ্যতে এই প্রক্রিয়াকে আরও জনপ্রিয় করার তাগিদ দিয়েছেন সাধারণ ভোটাররা।

 

ডিবিসি/এসএফএল

আরও পড়ুন