যশোরে পুলিশের দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় ১২ ও ৪ বছর আগে মারা যাওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দুই নেতাকে আসামি করার ঘটনা ঘটেছে। গত ৩০ আগস্ট কোতোয়ালি থানায় ১১৩ জন নেতাকর্মীর নামে মামলাটি দায়ের করেন পুরাতন কসবা পুলিশ ফাঁড়ির এসআই শফিকুল ইসলাম।
মামলার এজাহারে ৫৬ নম্বর আসামি হিসেবে থাকা উপশহর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ডা. তবিবর রহমান ২০২২ সালে এবং ৭৭ নম্বর আসামি আনসার আলী ২০১৪ সালে মারা গেছেন। গত ২৮ আগস্ট যশোর শহরের কাজীপাড়া এলাকায় সরকারবিরোধী ও নাশকতাপূর্ণ বিক্ষোভ মিছিলের অভিযোগে সাবেক এক প্রতিমন্ত্রী ও পাঁচ এমপিসহ তাঁদের বিরুদ্ধে এই মামলা দায়ের করা হয়।
মৃত ব্যক্তিদের আসামি করার বিষয়ে কোতোয়ালি থানার ওসি মাসুম খান জানিয়েছেন, একই নামে অন্য কেউ থাকতে পারে; তবে মৃত ব্যক্তির নাম অন্তর্ভুক্ত হয়ে থাকলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ডিবিসি/পিআরএএন