ডিবিসি নিউজdbcnews.tv

বাংলাদেশ, ধর্ম, জাতীয়, অন্যান্য ধর্ম

কাল সরস্বতী পূজা

কাল সরস্বতী পূজা

বাংলাদেশ, ধর্ম, জাতীয়, অন্যান্য ধর্ম

কাল সরস্বতী পূজা

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ১৫ই ফেব্রুয়ারি ২০২১ ০৬:২৪:২০ অপরাহ্ন

মঙ্গলবার সারা দেশে অনুষ্ঠিত হবে সরস্বতী পূজা। পঞ্চমী তিথিতে বিদ্যা ও জ্ঞানের দেবী সরস্বতীর পূজা করেন ভক্তরা।  

বিদ্যাদেবী সরস্বতীর পূজা উদযাপনে সারা দেশে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে। করোনা পরিস্থিতির কারণে এবার শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও পাড়া-মহল্লায় চলছে পূজার আয়োজন।

সনাতন ধর্মালম্বিদের মতে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক। বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। অজ্ঞতার অন্ধকার দূর করতে কল্যাণময়ী দেবীর চরণে ‘সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে/ বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যংদেহী নমোস্তুতে’ এই মন্ত্র উচ্চারণ করে বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য প্রণতি জানাবেন তারা।

সরস্বতী পূজা উপলক্ষে হিন্দু সম্প্রদায় বিশেষ করে শিক্ষার্থীরা আগামীকাল বাণী অর্চনাসহ নানা ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছে।

আরও পড়ুন