জেলার সংবাদ

কিশোরগঞ্জে হাওরে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কিশোরগঞ্জের মিঠামইনে হাওরে ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে এক কৃষকের মৃত্যু হয়েছে। সোমবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার ঢাকী সেতুর পার্শ্ববর্তী বাহিরচর পানি উন্নয়ন বোর্ডের বাঁধে এ ঘটনা ঘটে।

নিহত মো. শরীফ মিয়া (৪০) ঢাকী ইউনিয়নের মুন্সিপুর গ্রামের বাসিন্দা আসাদ মিয়ার ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

 

স্থানীয় সূত্র ও পুলিশসূত্র জানায়, সোমবার দুপুরে গরুর জন্য ঘাস কাটতে বাড়ির সামনে বাহিরচর হাওরে যান শরীফ মিয়া। বিকেল ৩টার দিকে হালকা বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু। এই বজ্রপাতে আক্রান্ত হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে বৃষ্টি শেষে স্থানীয়রা তাকে হাওরে পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

 

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন