বাংলাদেশ, জেলার সংবাদ

কিশোরগঞ্জে অটোরিকশার চাপায় শিশু নিহত

কিশোরগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কিশোরগঞ্জ সদরে সিএনজিচালিত অটোরিকশার চাপায় মো. ইউসুফ নামে ৬ বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। আজ (২৭ এপ্রিল) মঙ্গলবার বিকেল ৫টার দিকে বৌলাই-যশোদল বাইপাস সড়কের রবিউল আউয়াল ইন্টারন্যাশনাল স্কুলের সামনে এই দুর্ঘটনাটি ঘটে।

নিহত ইউসুফ সদর উপজেলার যশোদল ইউনিয়নের আমাটি শিবপুর এলাকার মো. ওসমানের ছেলে। পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বিকেলে বাবার সঙ্গে জমিতে ধান ভাঙার কাজ শেষে বাড়ি ফিরছিল ইউসুফ। 

 

বাড়ির কাছাকাছি বাইপাস সড়কে ওঠার সময় একটি বেপরোয়া গতির সিএনজিচালিত অটোরিকশা তাকে চাপা দেয়। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে দ্রুত ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।

 

কিশোরগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) ফজলে রাব্বী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘাতক অটোরিকশাটি জব্দ করেছে এবং চালককে আটক করা হয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। নিজ চোখের সামনে একমাত্র ছেলেকে হারিয়ে নিহত ইউসুফের বাবা ও পরিবার বর্তমানে শোকে মুহ্যমান।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন