বাংলাদেশ, জেলার সংবাদ

কিশোরগঞ্জে কাবাডি খেলা নিয়ে ঝগড়ার জেরে যুবককে পিটিয়ে হত্যা

কিশোরগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কিশোরগঞ্জের কুলিয়ারচরে কাবাডি খেলা নিয়ে বিরোধের জেরে এক যুবককে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। শুক্রবার (১০ জুলাই) সন্ধ্যার দিকে উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর বুধাইবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম জুয়েল মিয়া (২০)। তিনি লক্ষ্মীপুর বুধাইবাড়ি গ্রামের কুদ্দুছ মিয়ার ছেলে।


পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ৪/৫ দিন আগে লক্ষ্মীপুর বুধাইবাড়ি ও বড়চরা গ্রামের ছেলেদের মধ্যে কাবাডি খেলা নিয়ে ঝগড়া হয়। এর জেরে আজ শুক্রবার সন্ধ্যার দিকে বড়চরা গ্রামে জুয়েলকে একা পেয়ে পিটিয়ে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে বাজিতপুর উপজেলার একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।


কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আরিফ উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশের একটি দল নিয়ে তিনি নিজেই ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন