জেলার সংবাদ

কিশোরগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে মাজারের খাদেম গ্রেপ্তার

কিশোরগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

বুধবার ১৩ই মে ২০২৬ ০৫:৪৬:৩০ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় এক গৃহবধূকে ধর্ষণ ও গোপনে ভিডিও ধারণের মামলায় শাহ আজম প্রান্ত (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মে) রাতে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে, তিনি বিদেশে পালানোর চেষ্টা করছিলেন। গ্রেপ্তার প্রান্ত উপজেলার পাটুয়াভাঙ্গা ইউনিয়নের মহিষবের গ্রামের বিশ্ব রাহে রাজ ভাণ্ডার দরবার শরিফের খাদেম বলে জানা গেছে।

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গত মার্চ মাসে ধর্ষণ ও গোপনে ভিডিও ধারণের অভিযোগে ভুক্তভোগী গৃহবধূ পাকুন্দিয়া থানায় মামলা দায়ের করেন। মামলার পর থেকেই অভিযুক্ত প্রান্ত পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে বিদেশে পালানোর সময় বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

 

মামলার এজাহার সূত্রে জানা গেছে, ভুক্তভোগী গৃহবধূর স্বামী দীর্ঘদিন ধরে সৌদি আরবে অবস্থান করছেন। স্বামীর অনুপস্থিতিতে তিনি শ্বশুরবাড়িতে বসবাস করতেন। অভিযুক্ত প্রান্ত তার চাচাত দেবর হওয়ায় পারিবারিক সম্পর্কের সুযোগ নিয়ে দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করছিল।

অভিযোগে আরও বলা হয়, গত বছরের ৩১ ডিসেম্বর ‘থার্টিফার্স্ট নাইট’ উপলক্ষে বারবিকিউ রান্নার কথা বলে প্রান্ত ওই গৃহবধূকে নিজের ঘরে ডেকে নেন। পরে রাতে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয় এবং ঘটনাটি গোপনে ভিডিও ধারণ করা হয়।

 

ভুক্তভোগী প্রতিবাদ বা চিৎকার করার চেষ্টা করলে তাকে ভয়ভীতি দেখিয়ে চুপ করিয়ে রাখা হয়। পাশাপাশি ঘটনা প্রকাশ করলে সংসার ভেঙে যাবে এবং সামাজিকভাবে অপমানের মুখে পড়তে হবে—এমন ভয় দেখিয়ে তাকে দীর্ঘদিন বিষয়টি গোপন রাখতে বাধ্য করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।

 


ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন