জেলার সংবাদ

কিশোরগঞ্জে বৈদ্যুতিক খুঁটিতে উঠে টিকটক, শক খেয়ে পানিতে পড়ে কিশোর নিখোঁজ

কিশোরগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৯ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কিশোরগঞ্জের নিকলীতে টিকটক ভিডিও ধারণ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে এক কিশোর নিখোঁজ হয়েছে। ঘটনার আট ঘণ্টা পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান মেলেনি। তাকে উদ্ধারে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল অভিযান চালাচ্ছে।

শনিবার (১৮ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার কারপাশা ইউনিয়নের বাগখালী এলাকার নানশ্রী সেতুসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ ১৫ বছর বয়সী ওই কিশোরের নাম মোনায়েম হোসেন। সে উপজেলার নানশ্রী গ্রামের বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে।

 

স্থানীয় সূত্রে জানা গেছে, টিকটক ভিডিও ধারণের উদ্দেশ্যে মোনায়েম সেতুর পাশের একটি বৈদ্যুতিক খুঁটিতে ওঠেন। সেখান থেকে পানিতে লাফ দেওয়ার চেষ্টা করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পানিতে পড়ে যান। এরপর থেকেই তিনি নিখোঁজ রয়েছেন।

 

ঘটনার পর স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে পানিতে নেমে তাকে উদ্ধারের চেষ্টা করেন। পরে নিকলী থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে অংশ নেয়। একই সঙ্গে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে।

 

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, "নিখোঁজ কিশোরকে উদ্ধারে স্থানীয়দের সঙ্গে সমন্বয় করে কাজ করা হচ্ছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।"

 


ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন