বাংলাদেশ, জেলার সংবাদ

কিশোরগঞ্জে ট্রাক চাপায় নিহত ২

কিশোরগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় মালবাহী ট্রাকের চাপায় ব্যাটারিচালিত একটি অটোরিকশার দুই যাত্রী নিহত এবং আরও তিনজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১১ জুন) সকালে উপজেলার শ্রীরামদী সরকারি হিমাগার সংলগ্ন ঢাকা-কিশোরগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা এলাকার রুস্তম আলীর ছেলে বাদল মিয়া (৪৫) এবং হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের দাপুনিয়া এলাকার শামসুদ্দিনের ছেলে ইছাম উদ্দিন (৫০)। স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশার ওই যাত্রীরা বরশি দিয়ে মাছ ধরার টোপ হিসেবে ব্যবহারের জন্য পিঁপড়ার ডিম সংগ্রহ করতে যাচ্ছিলেন।

 

সকালে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী একটি মালবাহী ট্রাক শ্রীরামদী সরকারি হিমাগার এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা তাদের অটোরিকশাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ওই দুই যাত্রীর মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন আহত তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।

 

পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

 

দুর্ঘটনার পরপরই স্থানীয়দের সহায়তায় ট্রাক ও ক্ষতিগ্রস্ত অটোরিকশাটি জব্দ করা হয়েছে। তবে ঘটনার পর থেকেই ট্রাকচালক পলাতক রয়েছেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন