বাংলাদেশ, জেলার সংবাদ

কিশোরগঞ্জে বাসে নারী যাত্রীকে উত্ত্যক্ত, যুবকের ৫ দিনের জেল

কিশোরগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় যাত্রীবাহী বাসে নারী যাত্রীকে উত্ত্যক্ত করার দায়ে এক যুবককে পাঁচ দিনের জেল ও ১০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৯ মে) দুপুরে উপজেলা প্রশাসনের পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এই দণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত যুবকের নাম রাসেল আহমেদ (৩২)। তিনি কিশোরগঞ্জ সদর উপজেলার মুকসেদপুর এলাকার বাসিন্দা ফজলুর রহমানের ছেলে।


ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ঢাকা-কিশোরগঞ্জ সড়কে চলাচলকারী অনন্যা ক্লাসিক পরিবহনের একটি বাসে এক নারী যাত্রীর সঙ্গে অসদাচরণ করেন এবং তাকে উত্ত্যক্ত করেন রাসেল। খবর পেয়ে পুলিশসহ ঘটনাস্থলে উপস্থিত হন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান।


পরে অভিযুক্ত রাসেল ভ্রাম্যমাণ আদালতে নিজের দোষ স্বীকার করেন। এর পরিপ্রেক্ষিতে তাকে পাঁচ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।


উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত জাহান দণ্ড প্রদানের বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন