কিশোরগঞ্জের মিঠামইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রাজিউন হোসেন (১৮) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রবিবার (১২ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ঘাগড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাজিউন ওই গ্রামের মো. বাবুল হোসেনের ছেলে।
মিঠামইন থানার উপ-পরিদর্শক (এসআই) রিয়াজ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, সন্ধ্যার আগে নিজ বাড়িতে বিদ্যুতের কাজ করতে গিয়ে অসাবধানতাবশত রাজিউন বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
পরে রাত ৮টার দিকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।
ডিবিসি/আরএসএল