ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

কিশোরগঞ্জে মৃত্যুর আগেই ‘চল্লিশা’র আয়োজন করে ৬ হাজার মানুষকে খাওয়ালেন রফিকুল

কিশোরগঞ্জে মৃত্যুর আগেই ‘চল্লিশা’র আয়োজন করে ৬ হাজার মানুষকে খাওয়ালেন রফিকুল

সারা বাংলা

কিশোরগঞ্জে মৃত্যুর আগেই ‘চল্লিশা’র আয়োজন করে ৬ হাজার মানুষকে খাওয়ালেন রফিকুল

কিশোরগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

শুক্রবার ২৮শে আগস্ট ২০২৬ ০৮:৫০:১৭ অপরাহ্ন

কিশোরগঞ্জের হোসেনপুরে মৃত্যুর আগেই নিজের চল্লিশার (মৃত্যু-পরবর্তী ভোজ) আয়োজন করে হাজারো মানুষকে খাইয়েছেন রফিকুল ইসলাম (৬২) নামে এক ব্যক্তি।

শুক্রবার দুপুরে উপজেলার জিনারী ইউনিয়নের বীর হাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ব্যতিক্রমী এই আয়োজন করা হয়। জীবিত অবস্থায় এমন আয়োজন এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

 

রফিকুল ইসলাম বীর হাজীপুর গ্রামের মৃত হাতেম আলীর ছেলে। জানা যায়, সম্প্রতি সরকারি রাস্তা নির্মাণের জন্য তার জমির একটি বড় অংশ অধিগ্রহণ করা হয়। সেখান থেকে পাওয়া টাকা দিয়েই তিনি মৃত্যুর আগে নিজের চল্লিশা করার সিদ্ধান্ত নেন। রফিকুল জানান, শারীরিক দুর্বলতার কথা ভেবে এবং মৃত্যুর পর স্বজনরা এমন বড় আয়োজন করতে পারবে কি না- সেই শঙ্কা থেকেই স্ত্রী বেগম আক্তারের সঙ্গে পরামর্শ করে তিনি এই উদ্যোগ নিয়েছেন।

 

প্রায় ৬ হাজার মানুষের জন্য গরু ও খাসির মাংস, ভাত, খিচুড়ি এবং মাছসহ নানা পদের ব্যবস্থা করা হয়। এক সপ্তাহ ধরে দাওয়াত পেয়ে আশপাশের কয়েকটি গ্রামের মানুষ উৎসবমুখর পরিবেশে এই ভোজে অংশ নেন।

 

তবে এ বিষয়ে ইসলামী চিন্তাবিদ মুফতি মাওলানা খলিলুর রহমান জানান, জীবিত অবস্থায় ঢাকঢোল পিটিয়ে নিজের চল্লিশার আয়োজন করা ইসলাম সমর্থন করে না। এমনকি মৃত্যুর ৪০ দিন পর চল্লিশা করাও ইসলামের বাধ্যতামূলক কোনো বিধান নয়। তবে ছওয়াবের উদ্দেশ্যে দরিদ্র ও অসহায় মানুষকে খাওয়ানো যেতে পারে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন