ডিবিসি নিউজdbcnews.tv

সারা বাংলা

কিশোরগঞ্জে সিএনজি ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে নারী ও শিশুসহ নিহত ৩

কিশোরগঞ্জে সিএনজি ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে নারী ও শিশুসহ নিহত ৩

সারা বাংলা

কিশোরগঞ্জে সিএনজি ও কাভার্ড ভ্যানের সংঘর্ষে নারী ও শিশুসহ নিহত ৩

কিশোরগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

রবিবার ৩০শে আগস্ট ২০২৬ ০৫:২১:০৬ অপরাহ্ন

কিশোরগঞ্জের কটিয়াদীতে ভৈরব-কিশোরগঞ্জ আঞ্চলিক মহাসড়কে সিএনজিচালিত অটোরিকশা ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।

রবিবার দুপুর পৌনে ২টার দিকে উপজেলার আচমিতা ইউনিয়নের তেভাগা এলাকায় মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলার কাকাইলছেও গ্রামের রাবেয়া আক্তার (৪৫) এবং তাড়াইল উপজেলার কলাপাড়া গ্রামের মিলন মিয়া (৩০) ও তার পাঁচ বছর বয়সী মেয়ে জারামনি।

 

পুলিশ জানিয়েছে, হতাহতরা সবাই সিএনজিচালিত অটোরিকশাটির যাত্রী ছিলেন। তবে আহত অপর তিনজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, অটোরিকশাটি যাত্রীদের নিয়ে কিশোরগঞ্জ থেকে ভৈরবের দিকে যাচ্ছিল। পথে তেভাগা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী কাভার্ড ভ্যানের সঙ্গে এটির মুখোমুখি সংঘর্ষ হয়। পরে গুরুতর আহত অবস্থায় ছয়জনকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মেহেদী হাসান তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত বাকি তিনজন বর্তমানে ওই হাসপাতালেই চিকিৎসাধীন রয়েছেন।

 

কটিয়াদী হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) রেজাউল করিম জানান, খবর পেয়ে হাইওয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনা কবলিত কাভার্ড ভ্যান ও অটোরিকশাটি জব্দ করেছে। এ ঘটনায় পরবর্তী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন