জেলার সংবাদ

কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে র‍্যাবের অভিযান: ২০ দালালের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড

কিশোরগঞ্জ প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কিশোরগঞ্জ আঞ্চলিক পাসপোর্ট অফিস ও সংলগ্ন বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ২০ জন দালালকে আটক করেছে র‍্যাব। রবিবার (১ ফেব্রুয়ারি) আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। পরে র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জুবায়ের অপরাধের গুরুত্ব বিবেচনায় অভিযুক্তদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করেন।

ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম শেষে সাংবাদিকদের র‍্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জুবায়ের জানান, আটককৃতরা নিজেদের দোষ স্বীকার করায় এবং অপরাধের প্রকৃতি অনুযায়ী তাদের এই দণ্ড দেওয়া হয়েছে।

 

তিনি বলেন, অভিযান চলাকালে দেখা গেছে, দালালরা আমাদের ছদ্মবেশী (সিভিল ফোর্স) সদস্যদের কাছ থেকেও অর্থ দাবি করেছে। তারা দীর্ঘদিন ধরে এভাবেই সাধারণ মানুষকে হয়রানি করে আসছিল। এই অভিযানের ফলে পাসপোর্ট অফিসে জনভোগান্তি অনেকাংশে কমবে বলে আমরা আশা করছি।

 

র‍্যাব সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্তদের সর্বনিম্ন সাত দিন থেকে সর্বোচ্চ এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া পাসপোর্ট অফিসের কোনো কর্মকর্তা বা কর্মচারীর সাথে এসব দালালের যোগসাজশ রয়েছে কি না, সে বিষয়ে তদন্ত চলছে। তদন্তে কারও সংশ্লিষ্টতা প্রমাণিত হলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, দালালদের তৎপরতা ও যোগসাজশের বিষয়টি দীর্ঘ দিন ধরে নজরদারিতে ছিল। এরই ধারাবাহিকতায় আজ এই অভিযান পরিচালিত হয়েছে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন