জেলার সংবাদ

কুড়িগ্রামে মাঠে খেলার সময় বজ্রপাতে কিশোরের মৃত্যু

কুড়িগ্রাম প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কুড়িগ্রামের উলিপুরে মাঠে ফুটবল খেলার সময় বজ্রপাতে রানা মিয়া (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় লাবণ্য মিয়া (১২) নামের অপর এক কিশোর গুরুতর আহত হয়েছে।

মঙ্গলবার (২ জুন) দুপুরে উপজেলার বুড়াবুড়ি ইউনিয়নের পশ্চিম আঠারপাইকা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত রানা মিয়া ওই গ্রামের আফজাল মিয়ার ছেলে।স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে পশ্চিম আঠারপাইকা গ্রামের জাহিদুল হকের ছেলে লাবণ্য মিয়া ও আফজাল মিয়ার ছেলে রানা মিয়া বাড়ির পাশের একটি জমিতে ফুটবল খেলছিল। হঠাৎ আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয় এবং সেই সঙ্গে বজ্রপাত ঘটে। এতে তারা দুজনই গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কুড়িগ্রাম সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রানা মিয়ার মৃত্যু হয়।

 

নিহত রানার চাচাতো ভাই রাজু মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, দুপুরে তারা বাড়ির পাশের জমিতে খেলছিল। এ সময় বজ্রপাতে দুজন আহত হয়। পরে সদর হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রানার মৃত্যু হয়।

 

তিনি আরও জানান, আহত লাবণ্য বর্তমানে কিছুটা সুস্থ রয়েছে। হতাহত দুজন সম্পর্কে একে অপরের চাচা-ভাতিজা।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন