জেলার সংবাদ

কুমিল্লায় গোয়ালঘরে বৈদ্যুতিক শর্ট সার্কিটে পুড়ে ছাই ৮ গরু-ছাগল

কুমিল্লা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কুমিল্লার মুরাদনগরে নৈশকালীন অগ্নিকাণ্ডে নিঃস্ব হয়ে পড়েছেন এক দরিদ্র কৃষক। উপজেলার জাহাপুর ইউনিয়নের বল্লভদী গ্রামে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট আগুনে পুড়ে মারা গেছে ৪টি গরু ও ৪টি ছাগল। এতে প্রায় ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ভুক্তভোগী পরিবার দাবি করেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার (১২ আগস্ট) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে বল্লভদী চকের বাড়ির বাসিন্দা কালা মিয়ার ছেলে মোস্তফার গোয়ালঘরে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুনের লেলিহান শিখা পুরো ঘরে ছড়িয়ে পড়ে। গবাদিপশুর ডাক ও আগুনের তাপ টের পেয়ে ঘরের লোকজন ও স্থানীয়রা ছুটে আসেন, কিন্তু আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে গোয়ালঘরে থাকা ৪টি গরু এবং ৪টি ছাগলকে বের করা সম্ভব হয়নি। আগুনের তাপে সবগুলো পশু ঘটনাস্থলেই পুড়ে মারা যায়।


ক্ষতিগ্রস্ত কৃষক মোস্তফা জানান, পশুগুলোই ছিল তাঁর আয়ের মূল সম্বল। রাতের আঁধারে চোখ মেলতেই সব শেষ হয়ে গেছে। অগ্নিকাণ্ডে তাঁর আনুমানিক ১৫ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে বলে তিনি জানান।


ডিবিসি/ এসভিএন
 

আরও পড়ুন