জেলার সংবাদ

কুমিল্লায় সমাবেশে বক্তব্য দেয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়লেন কলেজ অধ্যক্ষ

কুমিল্লা প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কুমিল্লার লালমাই উপজেলায় মাদকবিরোধী এক সমাবেশে বক্তব্য দেওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে এক কলেজ অধ্যক্ষের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মারা যাওয়া ওই শিক্ষকের নাম আবদুল মালেক। তিনি উপজেলার সুরুজ মেমোরিয়াল হাইস্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

সোমবার (২৪ আগস্ট) বিকেলে উপজেলার বেলঘর উত্তর ইউনিয়নের বেলঘর দারুচ্ছুন্নাত ইসলামিয়া দাখিল মাদ্রাসা মিলনায়তনে এ ঘটনা ঘটে।

 

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মাদক নির্মূলে দেশব্যাপী কর্মসূচির অংশ হিসেবে বেলঘর উত্তর ইউনিয়নে প্রশাসন, জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সাংবাদিক, শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে এই সচেতনতামূলক সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের পক্ষ থেকে বক্তব্য দিতে ডায়াসে দাঁড়ান অধ্যক্ষ আবদুল মালেক। কিন্তু বক্তব্য শুরুর মাত্র তিন মিনিটের মাথাতেই হঠাৎ জ্ঞান হারিয়ে টেবিলের ওপর লুটিয়ে পড়েন তিনি।

 

উপস্থিত প্রশাসন ও স্থানীয় লোকজন তাৎক্ষণিকভাবে তাঁকে উদ্ধার করে লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

 

গুণী এই শিক্ষাবিদের এমন আকস্মিক মৃত্যুতে তাঁর সহকর্মী, শিক্ষার্থী, অভিভাবকসহ পুরো এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক সমাজ ও শুভাকাঙ্ক্ষীরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

 

ডিবিসি/এমএনকে

আরও পড়ুন