জেলার সংবাদ

কুমিল্লার মুরাদনগরে অভিযানে ১২ মাদকসেবী আটক, ১৫ দিনের কারাদণ্ড

কুমিল্লা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) কুমিল্লার মুরাদনগর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ১২ জন মাদকসেবীকে আটক করেছে মুরাদনগর থানা-পুলিশ।

মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আনোয়ার হোসেন চৌধুরীর নির্দেশনায় পরিচালিত এ অভিযানে নেতৃত্ব দেন এসআই আব্দুল্লাহ আল মাসুদ।


অভিযানে রহিমপুর স্কুল মার্কেট এলাকা থেকে একজন, রহিমপুর উত্তরপাড়া থেকে চারজন, গকুলনগর গ্রাম থেকে একজন এবং মুরাদনগর উত্তরপাড়া থেকে ছয়জনকে মাদক সেবনরত অবস্থায় আটক করে মুরাদনগর থানায় নিয়ে আসা হয়।


পরে আটক ব্যক্তিদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাসান খানের আদালত তাদের প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।


মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।


ডিবিসি/এসভিএন
 

আরও পড়ুন