শহরের যত্রতত্র সিএনজিচালিত অটোরিকশা স্ট্যান্ড এবং ইজিবাইকের দৌরাত্বে নাজেহাল ট্রাফিক বিভাগ।
দীর্ঘদিন ধরেই কুমিল্লা শহরের বড় সমস্যা যানজট। শহর জুড়ে যত্রতত্র গড়ে উঠেছে সিএনজি চালিত অটোরিকশা স্ট্যান্ড। অনুমোদনহীন তিন চাকার যানবাহনের রাজত্বে ট্রাফিক বিভাগের নাজেহাল অবস্থা। ইজিবাইক ও সিএনজি অটোরিক্সার সংখ্যার সঠিক তথ্য নেই সিটি কর্পোরেশনের।
রিকশার নগরী কুমিল্লা। তবে, সম্প্রতি রিক্সার সাথে সাথে পাল্লা দিয়ে বাড়ছে ইজিবাইক আর সিএনজি অটোরিক্সার সংখ্যা। প্রতিনিয়ত অনুমোদনহীন ইজিবাইক আর সিএনজি অটোরিক্সার কারণে নাজেহাল ট্রাফিক অবস্থা। তবে, এসবের সঠিক সংখ্যা নেই সিটি কর্পোরেশনের কাছে। অনুমোদনহীন হলেও গড়ে উঠছে যত্রতত্র স্ট্যান্ড। ফলে দুর্ভোগ চরমে পৌঁছেছে এলাকাবাসীর।
স্বল্পসংখ্যক ট্রাফিক দিয়ে নগরীতে চলে সড়কে শৃঙ্খলার কাজ। পুলিশ সুপার মনে করেন, নগর কর্তৃপক্ষ ও প্রশাসন দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করলে যানজট থেকে রক্ষা পাওয়া সম্ভব।
কিন্তু, সিটি মেয়র মনিরুল হক সাক্কুর মতে, তার একার পক্ষে যানজট নিরসন সম্ভব নয়।
যানজট নিরসনে সময়োপযোগী পদক্ষেপ নেয়ার দাবি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের।