বাংলাদেশ, রাজনীতি, জেলার সংবাদ

কুমিল্লার সাবেক এমপিসহ গুম হওয়া নেতাদের সন্ধান দাবি

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ২৭শে নভেম্বর ২০২৫ ০৫:৩৫:১৬ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কুমিল্লার লাকসামে সাবেক সংসদ সদস্যসহ গুম হওয়া দুই শীর্ষ নেতার সন্ধান চেয়ে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করেছে লাকসাম উপজেলা বিএনপি।

আজ বৃহস্পতিবার (২৭শে নভেম্বর) কুমিল্লা জেলা প্রশাসকের কাছে এই স্মারকলিপি জমা দেওয়ার পর উপজেলা কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করেন দলটির নেতাকর্মীরা।

 

নেতাকর্মীরা জানান, লাকসামের সাবেক এমপি ও উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম হিরু এবং পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির পারভেজের গুম হওয়ার এক যুগ পেরিয়ে গেলেও এখনো তাদের কোনো সন্ধান মেলেনি। 

 

এই ঘটনায় দায়ের করা মামলার তারিখ এ পর্যন্ত ৮৮ বার পিছিয়েছে। ঘটনার সময় থানা মামলা না নেওয়ায় পরবর্তীতে কুমিল্লা আদালতে মামলা করা হয়েছিল, যেখানে র‍্যাবের তৎকালীন সিইও লেফটেন্যান্ট কর্নেল তারেক সাঈদসহ ১১ জনকে আসামি করা হয়। ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তারা দ্রুত বিচার পাওয়ার আশা করলেও এখন পর্যন্ত মামলার কোনো দৃশ্যমান অগ্রগতি নেই।


ডিবিসি/এএমটি

আরও পড়ুন