কুমিল্লা নগরীতে ছিনতাইয়ের অভিযোগে পাঁচ যুবককে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার দিবাগত রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- কুমিল্লা নগরীর শাসনগাছা এলাকার আলী আক্কাসের ছেলে মো. শান্ত (২০), একই এলাকার মাহাজন বাড়ির মানিক মিয়ার ছেলে আল আমিন (২৭), কালিয়াজুড়ী এলাকার সুমন মিয়ার ছেলে গোলাম রাব্বি (২২), আড়াইওরা বড় পুকুরপাড় এলাকার সেলিম মিয়ার ছেলে আরাফাত হোসেন (২০) এবং একই এলাকার তাজুল ইসলামের ছেলে মো. ইফাত (২০)।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল আলম শাহ্ জানান, কুমিল্লা নগরীতে সম্প্রতি ছিনতাইয়ের ঘটনা বৃদ্ধি পাওয়ায় জেলা পুলিশ সুপারের নির্দেশনায় বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় শুক্রবার দিবাগত রাতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ওই পাঁচ যুবককে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে ছিনতাইয়ের অভিযোগ রয়েছে।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়। পরে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
ডিবিসি/এসডব্লিউএন