বাংলাদেশ, জেলার সংবাদ

কুমিল্লায় দু'টি ইট ভাটাকে ১০ লক্ষ টাকা জরিমানা

কুমিল্লা প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কুমিল্লার দেবীদ্বারে পরিবেশ অধিদপ্তরের অভিযানে দুইটি অবৈধ ইটভাটাকে মোট ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আজ বুধবার (১৩ মে) দুপুরে দেবীদ্বার পৌর এলাকার ভিংলাবাড়ি এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে ইটভাটা দুটির চিমনি ও কাঁচামাল ধ্বংস করে দেওয়া হয়েছে।

পরিবেশ অধিদপ্তর কুমিল্লার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাশের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে ‘এইচ বি এসি ব্রিকস’ এবং ‘একতা ব্রিকস’ নামক ইটভাটা দুটিকে ৫ লক্ষ টাকা করে মোট ১০ লক্ষ টাকা জরিমানা করা হয়। 

 

লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় এই আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট কিশোর কুমার দাশ সংশ্লিষ্ট ব্যবসায়ীদের যথাযথ বৈধ কাগজপত্র ও লাইসেন্স সংগ্রহ করে নিয়ম মেনে ব্যবসা পরিচালনার নির্দেশ দেন। পরিবেশ রক্ষায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন