জেলার সংবাদ

কুমিল্লায় রান্নায় দেরি হওয়ায় স্ত্রীকে এলোপাতারি কুপিয়ে হত্যার অভিযোগ

কুমিল্লা উত্তর জেলা প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কুমিল্লার মুরাদনগর উপজেলার ২০ নম্বর পাহাড়পুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের উত্তর-পশ্চিম পাড়ায় পারিবারিক কলহের জেরে আরজুনা (৩৫) নামে এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার স্বামী জামাল শিকদারের বিরুদ্ধে।

নিহত আরজুনা ওই এলাকার সফিক মাঝির মেয়ে। তার এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মেয়ে জান্নাতের বয়স ১৭ বছর এবং ছেলে ইয়াসিন আরাফাতের বয়স ১১ বছর।

 

স্থানীয় সূত্র ও পরিবারের সদস্যদের বরাত দিয়ে জানা যায়, জামাল শিকদার শ্রমিকের কাজ করেন। ঘটনার দিন দুপুর আনুমানিক ১২টার দিকে তিনি বাড়ির পাশের একটি মাছের প্রজেক্ট থেকে খাবার খেতে বাড়িতে আসেন। এ সময় তার স্ত্রী রান্না করতে গেলে দুজনের মধ্যে কথা কাটাকাটি হয় বলে পরিবারের সদস্যরা জানান।

 

একপর্যায়ে জামাল শিকদার ঘরে থাকা ধারালো দা দিয়ে স্ত্রী আরজুনাকে কোপান বলে অভিযোগ করা হয়। এ সময় তাদের ১১ বছর বয়সী ছেলে ভয়ে চিৎকার করে পাশের বাড়িতে চলে যায়। পরে স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে বাড়িতে ফিরে এসে আরজুনাকে ঘরের দরজার পাশে পড়ে থাকতে দেখেন। ঘটনাস্থলের পাশে একটি ধারালো দা পড়ে ছিল বলেও স্থানীয়রা জানান।

 

খবর পেয়ে মুরাদনগর থানার পুলিশ ঘটনাস্থলে যায় এবং বিষয়টি তদন্ত শুরু করে।

 

মুরাদনগর থানার ওসি আনোয়ার হোসেন চৌধুরী জানান, ‘ঘটনাটি তদন্ত করা হচ্ছে। এখনো কোনো মামলা হয়নি।’

 

পুলিশ জানিয়েছে, তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন