বাংলাদেশ, জেলার সংবাদ

কুমিল্লায় লাঠির আঘাতে বাবার মৃত্যু, ছেলে পলাতক

কুমিল্লা প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কুমিল্লার দেবিদ্বার পৌর এলাকার বড়আলমপুর দক্ষিণ পাড়ায় রাছেল (২৬) নামে এক যুবকের লাঠির আঘাতে তার বাবা সেনু মিয়া (৬০) নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। শনিবার (১৬ মে) দুপুরে নিজ বাড়িতে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর ১২টার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বাবা-ছেলের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে ছেলে রাছেল ক্ষিপ্ত হয়ে লাঠি দিয়ে বাবাকে আঘাত করলে তিনি ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে স্বজনরা তাকে দ্রুত দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

এ বিষয়ে দেবিদ্বার-ব্রাহ্মণপাড়া সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ শাহিন জানান, ঘটনার পর পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

 

তিনি আরও জানান, এখন পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

 

ডিবিসি/ এইচএপি  

আরও পড়ুন