বাংলাদেশ, জেলার সংবাদ

কুমিল্লায় সাড়ে ৫ হাজার লিটার জ্বালানি তেল জব্দ, মজুদকারী আটক

কুমিল্লা প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কুমিল্লার নাঙ্গলকোটে অবৈধভাবে তেল মজুদের দায়ে মেসার্স জলিল এন্টারপ্রাইজ নামক একটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করেছে প্রশাসন। এ সময় প্রায় সাড়ে ৫ হাজার লিটার জ্বালানি তেল জব্দসহ প্রতিষ্ঠানটির মালিক আব্দুল জলিলকে আটক করা হয়।

আজ মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুর থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত উপজেলার জোড্ডা পূর্ব ইউনিয়নের হাসানপুর বাজারে এই যৌথ অভিযান পরিচালিত হয়। জেলা এনএসআই কার্যালয়ের গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন নাঙ্গলকোট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চাকমা। অভিযানে নাঙ্গলকোট থানার পুলিশ এবং সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

 

অভিযান সূত্রে জানা গেছে, মেসার্স জলিল এন্টারপ্রাইজে অবৈধভাবে বিপুল পরিমাণ জ্বালানি মজুদের খবর পেয়ে সেখানে তল্লাশি চালানো হয়। অভিযানে প্রায় ৫ হাজার ৫০০ লিটার ডিজেল ও ২৪ লিটার কেরোসিন জব্দ করা হয়। এ সময় লাইসেন্স ও বৈধ কাগজপত্র ছাড়া তেল মজুদের অভিযোগে ব্যবসায়ী আব্দুল জলিলকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

 

নাঙ্গলকোট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিল্টন চাকমা অভিযানের বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে অভিযানটির প্রস্তুতি নেওয়া হয় এবং দুপুরে তা কার্যকর করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

ডিবিসি/টিবিএ

আরও পড়ুন