বাংলাদেশ, রাজনীতি, জেলার সংবাদ

কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে এনসিপির মেয়র প্রার্থী তারিকুল ইসলাম

কুমিল্লা প্রতিনিধি

ডিবিসি নিউজ

সোমবার ১৩ই এপ্রিল ২০২৬ ০৫:৫০:৫১ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আসন্ন কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মেয়র প্রার্থী হিসেবে এডভোকেট মো. তারিকুল ইসলামের নাম ঘোষণা করা হয়েছে।

সোমবার (১৩ এপ্রিল) বিকেলে নগরীর ধর্মসাগরপাড়স্থ নজরুল ইনস্টিটিউটে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এনসিপির দক্ষিণাঞ্চলের সমন্বয়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ এই ঘোষণা দেন।

 

সংবাদ সম্মেলনে হাসনাত আবদুল্লাহ জানান, এনসিপি, জাতীয় যুবশক্তি ও নারী শক্তিসহ দলের সকল সহযোগী সংগঠন ঐক্যবদ্ধভাবে তারিকুল ইসলামকে সমর্থন দিয়েছে। তিনি অতীতের মতো দলের প্রার্থীকে সর্বাত্মক সমর্থন দেওয়ার জন্য নেতা-কর্মী ও নগরবাসীর প্রতি আহ্বান জানান।

 

এনসিপি মনোনীত প্রার্থী ও জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় আহ্বায়ক এডভোকেট মো. তারিকুল ইসলাম বলেন, কুমিল্লা দেশের জন্য নেতৃত্ব তৈরি করলেও নিজ শহর বর্তমানে নানা সমস্যা ও অব্যবস্থাপনায় জর্জরিত। তিনি অভিযোগ করেন, নগরীর ইতিহাস-ঐতিহ্য যথাযথভাবে তুলে ধরা হয়নি এবং নাগরিক সমস্যাগুলোরও কার্যকর সমাধান হয়নি। নেতৃত্বে আসতে পারলে এসব সমস্যা সমাধান করে একটি পরিকল্পিত ও আধুনিক নগরী গড়ে তোলার প্রতিশ্রুতি দেন তিনি।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন