ইরানের ড্রোন হামলার ফলে কুয়েতের বেশ কয়েকটি তেল স্থাপনায় উল্লেখযোগ্য বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনা কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশনের বরাতে এই তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে জানানো হয়েছে, ড্রোন হামলার কারণে বেশ কয়েকটি স্থাপনায় আগুনের সূত্রপাত হয়। আগুন যাতে পার্শ্ববর্তী অন্যান্য স্থাপনায় ছড়িয়ে পড়তে না পারে, সেজন্য দ্রুত দমকল বাহিনীকে মোতায়েন করা হয়।
কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন আরও জানিয়েছে, এই হামলার ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
ডিবিসি/এফএইচআর