কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, দেশটির আলি আল-সালেম বিমান ঘাঁটি লক্ষ্য করে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। তবে কুয়েতি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সেসব ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে।
মন্ত্রণালয়ের মুখপাত্র কর্নেল স্টাফ সৌদ আবদুল আজিজ আল-ওতাইবি এক বিবৃতিতে বলেন, ‘আজ সকালে আলি আল-সালেম বিমান ঘাঁটি লক্ষ্য করে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোঁড়া হয়েছিল। কুয়েতি বিমান প্রতিরক্ষা বাহিনী সফলভাবে সেগুলো মাঝ আকাশে ধ্বংস করেছে। এই অভিযানের ফলে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ ঘাঁটির আশপাশের এলাকায় গিয়ে পড়েছে।’
ডিবিসি/এফএইচআর