আন্তর্জাতিক

কুয়েতের মার্কিন স্থাপনায় ইরানের ড্রোন হামলা

আন্তর্জতিক নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কুয়েতের আহমেদ আল জাবের বিমানঘাঁটিতে অবস্থিত যুক্তরাষ্ট্রের 'কৌশলগত' স্থাপনাগুলোতে ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরানের সেনাবাহিনী। শুক্রবার (৩১ জুলাই) এক বিবৃতিতে তারা এই দাবি করে।

ইরানের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বিস্ফোরকবাহী ড্রোনের সাহায্যে ওই বিমানঘাঁটিতে থাকা মার্কিন যুদ্ধবিমানের হ্যাঙ্গার, স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা এবং সরঞ্জাম রাখার গুদামগুলোকে লক্ষ্যবস্তু করে এই হামলা চালানো হয়েছে। আহমেদ আল জাবের বিমানঘাঁটিকে ওই অঞ্চলে মার্কিন বাহিনীর আকাশপথে নজরদারি কার্যক্রম এবং লজিস্টিক সহায়তার অন্যতম ‘প্রধান কেন্দ্র’ হিসেবে আখ্যায়িত করেছে ইরানি সেনাবাহিনী।

 

তবে ইরানের এই ড্রোন হামলার দাবির বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র বা কুয়েতের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো আনুষ্ঠানিক মন্তব্য বা প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

 

সূত্র: আনাদোলু

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন