ইরানের সেনাবাহিনী দাবি করেছে, কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের তিনটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় ‘কামিকাজে ড্রোন’ দিয়ে হামলা চালানো হয়েছে।
আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিমে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ক্যাম্প আরিফজানের প্রশাসনিক ভবন ও দিকনির্দেশনা নির্ধারণকারী অ্যান্টেনা, ক্যাম্প আল-আদিরির হেলিকপ্টার পার্কিং এলাকা এবং আহমেদ আল-জাবের ঘাঁটির সেনা আবাসন লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, মার্কিন সন্ত্রাসী বাহিনীর কর্মকাণ্ডের কারণে এ অঞ্চলের নিরাপত্তা বিঘ্নিত হয়েছে। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযানের মাধ্যমে ইসলামি প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী এ অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা ফিরিয়ে আনার চেষ্টা করছে।
এর কিছুক্ষণ আগেই ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) কুয়েতের আহমেদ আল-জাবের ও আলি আল-সালেম বিমানঘাঁটিতে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পদ লক্ষ্য করে হামলা চালানোর দাবি করেছিল।
সূত্র: আল জাজিরা
ডিবিসি/এসএফএল