বাংলাদেশ, জেলার সংবাদ

কুষ্টিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত ২৫

কুষ্টিয়া প্রতিনিধি

ডিবিসি নিউজ

৯ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কুষ্টিয়ায় একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে অন্তত ২৫ জন আহত হয়েছেন।

শনিবার (১৮ জুলাই) বিকেলে কুষ্টিয়া-চুয়াডাঙ্গা আঞ্চলিক সড়কের পাটিকাবাড়ীর পান্তাপাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

 

ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ রানা বিষয়টি নিশ্চিত করেছেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে তিনি জানান, চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা কুষ্টিয়াগামী 'আল্লাহ দান' নামের একটি যাত্রীবাহী বাস কুষ্টিয়া সদর উপজেলার পাটিকাবাড়ি এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি পুকুরে উল্টে যায়।

 

খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে পাঠায়। আহতদের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ওসি মাসুদ রানা আরও জানান, বাসটি উদ্ধারের জন্য ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়েছে।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন