বাংলাদেশ, জেলার সংবাদ

কুষ্টিয়ায় বোতলের ক্যাপ ছোড়া নিয়ে প্রতিপক্ষের হামলায় গুলিবিদ্ধ ৭

কুষ্টিয়া প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কুষ্টিয়া কুমারখালী উপজেলায় কয়া ইউনিয়নের বেড় কালোয়া গ্ৰামে কোমলপানীয় বোতলের ক্যাপ ছোড়াকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় অন্তত ৭ জন গুলিবিদ্ধ হাওয়ার খবর পাওয়া গেছে।

রবিবার  (২২ মার্চ) বিকেল সাড়ে ৫টার  সময় কয়া ইউনিয়নের বেড় কালোয়া গ্ৰামে জামে মসজিদ এলাকায় এই ঘটনা ঘটে।আহতরা হলেন, রাব্বি, জনি , সারুপ, ওবাইদুল, জাহাঙ্গীর, শফি, আলম সবাই একই গ্ৰামের বাসিন্দা।

 

তাদের মধ্যে রাব্বি, জনি ও সারুপকে স্বজনরা উদ্ধার করে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদেরকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে প্রেরণ করে। এই ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

 

কুমারখালী থানার ওসি জামাল উদ্দিন জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পূর্ব শত্রুতার জেরে এই হামলার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

ডিবিসি/ এইচএপি  

আরও পড়ুন