জেলার সংবাদ

কুষ্টিয়ায় জামায়াত ও গণ অধিকারের পাল্টাপাল্টি মামলা দায়ের

কুষ্টিয়া প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির হামজার ওপর ও গাড়িতে হামলার ঘটনায় এবং গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগে কুষ্টিয়া মডেল থানায় পাল্টাপাল্টি দুটি মামলা রুজু করেছে পুলিশ।

সোমবার (১৭ আগস্ট) রাতে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন মামলা দুটি রুজুর বিষয়টি নিশ্চিত করেছেন।

 

পুলিশ সূত্রে জানা গেছে, গত শনিবার সন্ধ্যায় কুষ্টিয়া শহরের ছয়রাস্তার মোড়ে সংসদ সদস্য আমির হামজার গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। সম্প্রতি গণঅধিকার পরিষদ সম্পর্কে আমির হামজার একটি বক্তব্যের জেরে ওই এলাকায় প্রতিবাদ সভার আয়োজন করেছিল গণঅধিকার পরিষদ। এ সময় গাড়িটি অতিক্রম করার সময় উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি, পাল্টাপাল্টি স্লোগান ও ধাওয়াধাওয়া হয়। পরে উভয় পক্ষের সংঘর্ষের জেরে শহরের বিভিন্ন স্থানে কার্যালয় ভাঙচুরের ঘটনা ঘটে।

 

এ ঘটনায় সোমবার রাতে সংসদ সদস্য আমির হামজার ব্যক্তিগত সহকারী মোমিন বিশ্বাসের বাদী হয়ে দেওয়া এজাহারটি মামলা হিসেবে রুজু হয়, যেখানে গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের আসামি করা হয়েছে। একই রাতে গণঅধিকার পরিষদ কুষ্টিয়া সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক রুমন হোসেনের বাদী হয়ে দেওয়া আরেকটি এজাহারও মামলা হিসেবে রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বর্তমানে মামলা দুটিতে কোনো আসামি গ্রেপ্তার নেই।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন