জেলার সংবাদ

কুষ্টিয়ায় পান কিনতে পাঠিয়ে কি‌শোরের একমাত্র সম্বল ভ্যান নিয়ে উধাও যাত্রী

কুষ্টিয়া প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড় এলাকায় পান কিনতে পাঠিয়ে এক কি‌শোর ভ্যানচালকের একমাত্র উপার্জনের ব‌্যাটা‌রিচা‌লিত ভ্যান নিয়ে পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে যাত্রীর বিরুদ্ধে। শুক্রবার (১৭ জুলাই) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

এদিকে একমাত্র উপার্জনের ভ্যান হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে কি‌শোর ভ্যানচালক রাজ (১৪) ও তার পরিবার।

 

রাজু কুষ্টিয়ার মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের কালিকাপুর গ্রামের বাহাদুরের ছেলে। অসুস্থ বাবার সংসারের হাল ধরতে অল্প বয়সেই ভ্যান চালিয়ে পরিবারের চার সদস্যের ভরণপোষণের দায়িত্ব কাধে তুলে নিয়েছে সে।

 

রাজ জানায়, শুক্রবার দুপুর ২টার দিকে ভেড়ামারা থেকে এক ব্যক্তি মালামাল আনার কথা বলে তার ব‌্যাটা‌রিচা‌লিত ভ্যানটি ভাড়া করেন। পথে বিভিন্ন স্থানে ঘুরিয়ে কুষ্টিয়া শহরের পাঁচ রাস্তার মোড়ে নিয়ে আসেন তিনি। সেখানে পৌঁছে কৌশলে রাজকে একটি দোকান থেকে পান কিনে আনতে বলেন।

 

রাজু পান কিনে ফিরে এসে দেখতে পায়, যাত্রী ও তার পাখিভ্যান- কেউই সেখানে নেই।

 

রা‌জের বাবা বাহাদুর বলেন, ‘আমি হৃদরোগে আক্রান্ত। শারীরিক অবস্থার কারণে ভ্যান চালাতে পারি না। আমার স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে সংসার। টাকার অভা‌বে বড় ছে‌লে রাজ‌কে পড়াশুনা শেখা‌তে পা‌রি‌নি। ও ভ্যান চালিয়ে যা আয় করে, তা দিয়েই সংসার চলে।’

 

তিনি বলেন, ‘স্থানীয় একটি এনজিও থেকে ঋণ নিয়ে ভ্যানটি কিনেছিলাম। প্রতি সপ্তাহে কিস্তির টাকা দিতে হয়। এখন ভ্যানটিই নেই। সংসার কীভাবে চলবে, আর কিস্তির টাকা কীভাবে শোধ করব, বুঝতে পারছি না। এখন ভ্যানটি ফিরে পাওয়ার আশায় র‌য়ে‌ছি। এ বিষ‌য়ে থানায় অভিযোগ দি‌য়ে‌ছি।’

 

এ বিষয়ে জান‌তে চাইলে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন মাতুব্বর বলেন, ঘটনা‌টি গুরুত্ব সহকা‌রে দেখা হ‌চ্ছে।

 

ডিবিসি/এসএস

আরও পড়ুন