বাংলাদেশ, জেলার সংবাদ

কুষ্টিয়া সীমান্তের শূন্যরেখায় থাকা ১২ জনকে ফিরিয়ে নিল বিএসএফ

কুষ্টিয়া প্রতিনিধি

ডিবিসি নিউজ

৪ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

টানা চারদিন কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা সেই ১২ জনকে অবশেষে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। সোমবার (১৫ জুন) বেলা সাড়ে ১১টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে অনুষ্ঠিত এক পতাকা বৈঠকের পর তাদের ফিরিয়ে নেওয়া হয়।

কুষ্টিয়ার ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক (কমান্ডিং অফিসার) লেফটেন্যান্ট কর্নেল রাশেদ কামাল রনি বিষয়টি নিশ্চিত করেছেন। 

 

তিনি জানান, সীমান্তের ১৫০/৩-এস পিলারের কাছে এই পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ৪৭ বিজিবি ব্যাটালিয়নের সহকারী পরিচালক নুরুল হুদা এবং বিএসএফের পক্ষে ছিলেন রানীনগর বিএসএফ ক্যাম্পের এপি সুনীল কুমার যাদব। সংক্ষিপ্ত আলোচনা শেষে বিএসএফ শূন্যরেখায় অবস্থানরত ওই ১২ জনকে ফিরিয়ে নিতে সম্মত হয়ে তাদের নিয়ে যায়।

 

উল্লেখ্য, গত শুক্রবার ভোরে চারজন নারী, চারজন পুরুষ ও চারজন শিশুসহ মোট ১২ জনকে দৌলতপুর উপজেলার চরবিলগাথুয়া সীমান্ত দিয়ে জোরপূর্বক বাংলাদেশের ভূখণ্ডে ঢুকিয়ে দেয় বিএসএফ। স্থানীয়রা বিষয়টি টের পেয়ে বিজিবিকে খবর দিলে বিজিবি ও স্থানীয় জনতা মিলে তাদের পুশব্যাক করে। এরপর থেকেই তারা সীমান্তের শূন্যরেখায় মানবেতর জীবনযাপন করছিলেন। এর আগে গত শনিবার অনুষ্ঠিত এক পতাকা বৈঠকে বিএসএফ তাদের ফিরিয়ে নিতে অস্বীকৃতি জানিয়েছিল।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন