জেলার সংবাদ

কুড়িগ্রামে উপজেলা হাসপাতালে খসে পড়ল পলেস্তারা, অল্পের জন্য রক্ষা পেল বাবা-মেয়ে

কুড়িগ্রাম প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কুড়িগ্রামের উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ভবনের ছাদের পলেস্তারা খসে পড়ার ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন হাসপাতালে আসা এক শিশু ও তার বাবা।

মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দ্বিতীয় তলায় সার্জারি ওয়ার্ডের বারান্দায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার বামনের হাট এলাকার আইরিন বেগম নামের এক রোগীকে দেখতে হাসপাতালে আসেন তার স্বামী ও সন্তান। তারা দ্বিতীয় তলার বারান্দায় ওঠামাত্রই হঠাৎ তাদের পাশেই ছাদের পলেস্তারার বড় একটি অংশ খসে পড়ে। ভাগ্যক্রমে ওই শিশু ও তার বাবা অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান। এ ঘটনায় হাসপাতালজুড়ে রোগী ও স্বজনদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

 

এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, স্বাস্থ্য কমপ্লেক্স ভবনটির প্রায় সব কক্ষই জরাজীর্ণ হয়ে পড়েছে। ভবনের বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে এবং এটি বর্তমানে অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে।

 

উলিপুর স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. মো. তানজিরুল ইসলাম জানান, দ্রুত সময়ের মধ্যে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করে নতুন ভবন নির্মাণ করা না হলে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।

 

ডিবিসি/কেএলডি

আরও পড়ুন