জেলার সংবাদ, প্রবাস

কুড়িগ্রামে কর্মহীনদের মাঝে আমেরিকা প্রবাসীদের খাদ্য সহায়তা প্রদান 

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

শনিবার ২৩শে মে ২০২০ ০৯:০৫:১৫ অপরাহ্ন
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

করোনা পরিস্থিতি ও ঈদ উপলক্ষে কুড়িগ্রামে কর্মহীন ও অসহায় মানুষের মাঝে আমেরিকার বাংলাদেশ ইউনিটি ফেডারেশন অব লস এন্জেলস (বাফলা)’র সহায়তায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার দুপুরে কুড়িগ্রাম সরকারী বালিকা বিদ্যালয় মাঠে জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম শতাধিক মানুষের মাঝে এসব ত্রাণ বিতরণ করেন।

এসময় উপস্থিত ছিলেন এনডিসি হাসিবুল হাসান, সম্মিলিত সাংস্কৃতিক জোটের আহবায়ক শ্যামল ভৌমিক, সাংবাদিক ওয়াহিদুজ্জামান তুহিন, বাদশাহ্ সৈকত, জাহিদুল ইসলাম, শিক্ষক নারায়ন চন্দ্র, সমাজকর্মী সুজা মন্ডল প্রমুখ।

ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ১ কেজি লাচ্ছা, ১ কেজি চিনি, গুড়া দুধ, কিচমিচ ও সাবান।

আরও পড়ুন