বাংলাদেশ, জেলার সংবাদ

কুড়িগ্রামে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে শিশুসহ নিহত ৩

কুড়িগ্রাম প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে শিশুসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও অন্তত ১০ জন। মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে নাগেশ্বরী পৌরসভার সোনাহাট স্থলবন্দর সড়কের বাঁশেরতল নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

এতে নিহতরা হলেন- মোছাঃ ছাদিয়া (৮),  মোঃ নুরনন্নবী (২৮), মাইক্রোবাস চালক মোঃ লিমন (২৮)।


স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ভুরুঙ্গামারী থেকে ছেড়ে আসা একটি দ্রুতগামী ট্রাকের সঙ্গে কুড়িগ্রাম থেকে আসা একটি মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই শিশুসহ তিনজনের মৃত্যু হয়।


দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে নাগেশ্বরী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হিল জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কাজ শুরু করে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। ট্রাক ও দুর্ঘটনাকবলিত মাইক্রোবাসটি পুলিশি হেফাজতে নেয়া হয়েছে।


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন