জেলার সংবাদ

কুড়িগ্রামে নানির বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে প্রাণ গেল ২ শিশুর

কুড়িগ্রাম প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কুড়িগ্রামের কচাকাটা থানার কেদার ইউনিয়নের ঢলুয়াবাড়ি গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

তারা হলো- চর বিষ্ণুপুর গ্রামের মমিনুর ইসলামের ছেলে সিয়াম (৮) ও খামার গ্রামের দুলালের মেয়ে মোফাসসিরা (৭)। সম্পর্কে তারা খালাতো ভাই-বোন। পরিবারের সঙ্গে তারা নানির বাড়িতে বেড়াতে এসেছিল।

 

মৃত শিশুদের স্বজনরা জানান, সোমবার (৭ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে ওই দুই শিশুসহ প্রতিবেশী আরেক শিশু পরিত্যক্ত মশারি দিয়ে জাল বানিয়ে বাড়ির পাশের পুকুরে মাছ ধরতে নামে। এ সময় সিয়াম ও মোফাসসিরা পানিতে ডুবে যায়। প্রতিবেশী শিশুটি কাউকে কিছু না বলে বাড়িতে চলে যায়।

 

পরে দুপুর ১টার দিকে স্থানীয় কয়েকজন সিয়ামের মরদেহ পুকুরে ভাসতে দেখে পরিবারকে খবর দেয়। পরিবারের লোকজনসহ স্থানীয়রা প্রথমে সিয়াম ও পরে পানির নিচ থেকে মোফাসসিরার মরদেহ উদ্ধার করে।

 

ডিবিসি/এসডব্লিউএন

আরও পড়ুন