কুড়িগ্রামের চিলমারীতে পানিতে ডুবে বীর মুক্তিযোদ্ধা ও অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মোহাম্মদ আলী (৬৪) মারা গেছেন। রবিবার (১২ জুলাই) দুপুরে উপজেলার রমনা মডেল ইউনিয়নের নদীবন্দর-সংলগ্ন রমনা খামার এলাকায় বাঁধসংলগ্ন একটি খালে পড়ে তিনি মারা যান। মোহাম্মদ আলী চিলমারী সরকারপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।
স্থানীয়রা জানান, বাঁধ দিয়ে হাঁটার সময় অসাবধানতাবশত তিনি খালে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে, তবে ততক্ষণে তার মৃত্যু হয়। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।
চিলমারী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নয়ন কুমার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।
ডিবিসি/ এসএফএল