জেলার সংবাদ

কুড়িগ্রামে বিয়ের ২ মাসের মধ্যে চীনা স্বামীর ডলার ও নথি নিয়ে গায়েব বাংলাদেশি নারী!

কুড়িগ্রাম প্রতিনিধি

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিয়ের মাত্র দুই মাসের মাথায় বাংলাদেশি স্ত্রীর বিরুদ্ধে কয়েক লাখ টাকার মার্কিন ডলার ও গুরুত্বপূর্ণ কাগজপত্র প্রতারনার মাধ্যমে আত্মসাতের অভিযোগ তুলেছেন এক চীনা নাগরিক।

অভিযোগ নিয়ে সোমবার (২২ জুন) রাতে ফুলবাড়ী থানায় যান তিনি। ঘটনাটি ঢাকা সাভার এলাকায় সংঘটিত হওয়ায় তাঁকে সেখানকার থানায় অভিযোগ দেয়ার পরামর্শ দেন ফুলবাড়ী থানা পুলিশ।
 

অভিযোগকারী চীনা নাগরিক আন হংওয়েই দাবি করেন বিয়ের মাত্র দুই মাসের মাথায় স্ত্রী মোর্শেদা খাতুন প্রতারণার মাধ্যমে কয়েক লাখ টাকা মূল্যের মার্কিন ডলার এবং তার গুরুত্বপূর্ণ ব্যক্তিগত কাগজপত্র নিয়ে নিখোঁজ হয়েছেন। ফুলবাড়ী উপজেলার ধর্মপুর এলাকার বাসিন্দা মোর্শেদা খাতুন ঢাকার একটি গার্মেন্টসে চাকরি করার সময় আন হংওয়েইর সঙ্গে পরিচিত হন। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরপর গত ২০ এপ্রিল চীনা ওই নাগরিকের সাথে মোর্শেদার বিয়ে সম্পন্ন হয়। এরপর চীনা স্বামীকে নিয়ে মোর্শেদা তার গ্রামের বাড়িতে আসে।

 

ফুলবাড়ী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান নাঈম জানান, অভিযোগের বিষয়টি ঢাকার সাভারে ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাই ওই চীনা নাগরিককে সাভার থানায় যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে। ভাষাগত সমস্যার কারণে তার বক্তব্য পুরোপুরি বোঝা না গেলেও ইশারার মাধ্যমে অভিযোগের বিষয়টি জানান তিনি।
 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন