জাতীয়, জেলার সংবাদ

কুড়িগ্রাম সীমান্ত এলাকায় কুকুর সাদৃশ্য রোবট !

কুড়িগ্রাম প্রতিনিধি

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বলদিয়া ইউনিয়নের কেদার সীমান্ত এলাকার একটি বাজারে ভোররাতে সিসিটিভির ক্যামেরায় ধরা পড়েছে কুকুর সাদৃশ্য একটি রোবটের অস্তিত্ব।


স্থানীয়রা জানিয়েছে, মঙ্গলবার রাত ৩টা ৩৫ মিনিটে সীমান্ত সংলগ্ন মিলনি বাজারের একটি হার্ডওয়্যারের দোকানের সিসিটিভি ক্যামেরার রেকর্ড করা ফুটেজে এ দৃশ্য ধরা পড়ে। কিন্তু রোবটটি পরে কোথা থেকে কোথায় গেছে, তা আর দেখা যায়নি। আর এই দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকার মানুষের মধ্যে কৌতুহলের সৃষ্টি হয়।

 

এ বিষয়ে কুড়িগ্রাম ২২ বিজিবি'র অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মহবুব উল হক জানান, সিসিটিভি'র ফুটেজটি পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। 

 

এটি এআই দিয়ে তৈরি কি না অথবা ভারতীয় রোবট কি না, সে বিষয়ে নিশ্চিত হয়ে পরে জানানো হবে।

আরও পড়ুন