আন্তর্জাতিক

কুয়েতে ইরানি হামলায় মার্কিন চিনুক হেলিকপ্টার ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

কুয়েতে একটি মার্কিন সিএইচ-৪৭ চিনুক হেলিকপ্টার লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। গত ৩ এপ্রিল (শুক্রবার) এই হামলার ঘটনা ঘটে। হামলার পর দুর্ঘটনাস্থলের বেশ কিছু ছবি প্রকাশ করেছে ইরানের সংবাদ সংস্থা তাসনিম, যা এই ঘটনার সত্যতা নিশ্চিত করছে।

শুক্রবার রাতে দেওয়া এক বিবৃতিতে ইসলামি বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, তাদের বিমান প্রতিরক্ষা ইউনিট একদিনেই একটি শত্রু যুদ্ধবিমান এবং পাঁচটি ড্রোন বা ক্রুজ মিসাইল সিস্টেম ভূপাতিত করেছে। আইআরজিসি এই দিনটিকে মার্কিন ও ইসরায়েলি বিমান বাহিনীর জন্য একটি কালো দিন হিসেবে অভিহিত করেছে।


গত ২৮ ফেব্রুয়ারি ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি এবং বেশ কয়েকজন ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাকে হত্যার পর ইরানজুড়ে বড় আকারের সামরিক অভিযান শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনী। এই ব্যাপক বিমান হামলায় ইরানের সামরিক ও বেসামরিক অবকাঠামোর অপূরণীয় ক্ষতিসহ অসংখ্য মানুষ হতাহত হয়েছে।


উস্কানিবিহীন এই হামলার প্রতিক্রিয়ায় ইরানের সশস্ত্র বাহিনীও সর্বাত্মক পাল্টা অভিযান শুরু করেছে। তারা ইসরায়েলের অভ্যন্তরে এবং এ অঞ্চলে অবস্থিত বিভিন্ন মার্কিন সামরিক ঘাঁটিতে কয়েক দফায় ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে। কুয়েতে চিনুক হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনাটি ইরানের এই প্রতিশোধমূলক অভিযানেরই অংশ বলে মনে করা হচ্ছে।


প্রকাশিত ছবিতে দেখা গেছে, হেলিকপ্টারটি বিধ্বস্ত অবস্থায় কুয়েতের মাটিতে পড়ে আছে। তবে এই ঘটনায় হতাহতের সঠিক সংখ্যা এখনও নিশ্চিত হওয়া যায়নি।


সূত্র: তাসনিম নিউজ


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন