আন্তর্জাতিক

কুয়েতে এখন হামলা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: ইরান

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান যুদ্ধবিরতির মধ্যেই গত বৃহস্পতিবার কুয়েতের আধাসামরিক বাহিনী ন্যাশনাল গার্ডের একটি স্থাপনায় ড্রোন হামলার ঘটনা ঘটেছে। তবে উপসাগরীয় দেশগুলোতে এ ধরনের কোনো হামলা চালানোর অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)।

কুয়েতের আকাশসীমায় ড্রোন ঢুকে পড়ার পর দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কুয়েত নিউজ এজেন্সি (কুনা) জানিয়েছে, ওই ড্রোন হামলায় কুয়েত সশস্ত্র বাহিনীর আধাসামরিক শাখা ন্যাশনাল গার্ডের একটি স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। এর আগে কুয়েত অভিযোগ করেছিল যে, যুদ্ধবিরতি চলা সত্ত্বেও তেহরান এবং তাদের মদদপুষ্ট গোষ্ঠীগুলো এ ধরনের হামলা অব্যাহত রেখেছে।

 

তবে ইরানের রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা ইরনায় প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, আইআরজিসি এই অভিযোগ সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে। এক বিবৃতিতে আইআরজিসি দাবি করে, গণমাধ্যমে প্রকাশিত হামলার এসব প্রতিবেদন যদি সত্যি হয়ে থাকে, তবে তা নিঃসন্দেহে 'জায়নবাদী শত্রু' (ইসরায়েল) অথবা যুক্তরাষ্ট্রের কাজ।

 

সূত্র: আলজাজিরা

 

ডিবিসি/এফএইচআর

আরও পড়ুন